1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আওয়ামীলীগ গত ১৭ বছরে মানুষের হক নষ্ট করেছে-খোরশেদ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

আওয়ামীলীগ গত ১৭ বছরে মানুষের হক নষ্ট করেছে-খোরশেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
“আওয়ামী লীগ যা করেছে, আমরা সেটা করবো না”—এই অঙ্গিকার নিয়ে রাষ্ট্র ব্যবস্থা পুনর্গঠন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে নগরের কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট, চারারগোপ এলাকার ওষুধ মার্কেট ও আশপাশের দোকানপাটে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে তিনি লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামীর বাংলাদেশ গঠনে তারেক রহমানের পরিকল্পনা ও রাষ্ট্র পরিচালনায় বিএনপির অঙ্গিকার তুলে ধরেন।

লিফলেট বিতরণ শেষে খোরশেদ বলেন, “আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমান বলেছেন, তারা রাষ্ট্রক্ষমতা চান না—তারা চান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে, জনগণের সেবা করতে। আওয়ামী লীগ গত ১৭ বছরে মানুষের হক নষ্ট করেছে, আদালত, থানা, মসজিদ ও মার্কেট কমিটিগুলো নিজেদের দখলে রেখে ধ্বংস করেছে। এসব থেকে দেশকে মুক্ত করতে আমরা ধানের শীষ মার্কায় ভোট চাই।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গত ১৭ বছরে যা যা করেছে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তা করবে না। আওয়ামী লীগ যা করেছে আমরা সেটা করবো না। তাহলেই দেশের মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ হবে খুন-গুমমুক্ত মানবিক রাষ্ট্র। রাষ্ট্রের কোনো বাহিনী আর কোনো মায়ের সন্তানকে খুন বা গুম করবে না।”

খোরশেদ আরও বলেন, “বিএনপি নেতাকর্মীরা কারো হক নষ্ট করবে না। যারাই সীমা লঙ্ঘন করবে, তারা বিএনপির কেউ নয়। বিএনপি ক্ষমতায় এলে কোনো সন্ত্রাসীর ঠাঁই হবে না। হুমকি-ধমকি নয়, জনগণের ভালোবাসা নিয়েই ভোট আদায় করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, মো. মিঠু, মুছা মিয়া, মোশারফ, নাহিদ, মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট