1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ফতুল্লা শ্রমিকদের বিক্ষোভ ঈদকে ঘিরে ‘হান্টিং: নারায়ণগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানের আড়ালে ঘুষের অভিযোগ! ফতুল্লায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবশক্তির নেতা আহত ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণীয়- প্রতিমন্ত্রী নুরু বিভাজন নয় আমরা চাই নারায়ণগঞ্জের উন্নয়ন-এমপি কালাম সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিযন্ত্রন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, আহত ১০ নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধাণ্য দিল রাজনৈতিক নেতৃবৃন্দ কৃষকদল নেতার বাড়িতে হামলার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা বিভেদ নয় ঐক্যের আহ্বান জানালেন রাব্বি নারায়ণগঞ্জের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানালেন রাজীব

ভারতে একজন পুরুষের ৪০ জন স্ত্রী-যুগের নারায়ণগঞ্জঃ

আন্তর্জাতিক ডেক্সঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

আন্তজাতিকডেক্সঃ একজন ব্যক্তির কতজন স্ত্রী থাকতে পারেন? ১, ২, ৩, ৪ কিংবা ১০ জন। কিন্তু একজন ব্যক্তিকে যদি ৪০ জন নারী স্বামী হিসেবে দাবি করেন তাহলে যে কারও চোখ কপালে উঠবে। অবাক করা এই ঘটনা ঘটেছে ভারতের বিহারে। সেখানকার এক ব্যক্তির স্ত্রী ৪০ জন!
অবাক করা এই ঘটনা নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়েছে। আলোচনা-সমালোচনা হচ্ছে অনলাইন-অফলাইনে। ঘটনাটি প্রথম জানা গেছে আদমশুমারির তথ্য সংগ্রহ করতে গিয়ে। কর্মীরা যখন তথ্য সংগ্রহ যান, তখন একে একে কয়েকজন নারী নিজের স্বামীর নাম বলেন ‘রূপচাঁদ’। শুরুতে আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা ততটা পাত্তা দেননি। কিন্তু একই নাম বারবার আসতে থাকায় তাঁরা অবাক হয়ে যান। গুনে দেখা যায়, একে একে ৪০ জন নারী তাঁদের স্বামীর নাম একই বলেছেন। পরে কর্মীরা ওই নারীদের সন্তানদের কাছে বাবার নাম জিজ্ঞাসা করেন। সবাই একই উত্তর দেন, তাঁদের বাবার নাম রূপচাঁদ। পরে আদমশুমারিতে এই নাম নথিভুক্ত করা হয়। যদিও রূপচাঁদ নামে আদতে কোনো ব্যক্তি আছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কেননা, আদমশুমারির তথ্য সংগ্রহে যাওয়া কর্মীরা এই তথ্য পেয়েছিলেন বিহারের এমন একটি এলাকা থেকে, যেখানে যৌনকর্মীরা বসবাস করেন। ওই এলাকার ৭ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহের সময় এই বিষয় নজরে আসে। সেখানে বসবাস করা নারীরা নিজেদের স্বামীর নামের জায়গায় রূপচাঁদ নামটি ব্যবহার করেন। তাঁদের সবার সন্তানদের বাবার নামের জায়গায় এ নাম ব্যবহার করা হয়। বিহার রাজ্যে গত ৭ জানুয়ারি থেকে আদমশুমারির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই রাজ্যে আদমশুমারি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রকল্পটি পরিচালনায় ব্যয় হচ্ছে ৫০০ কোটি রুপি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট