1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ২ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

ফতুল্লায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে আনা প্রায় ৮৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাতে কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লা থানার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে ৬২০ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৫ লাখ ৫৯ হাজার টাকা।

এসময় পাচার কাজে ব্যবহৃত ট্রাকসহ দু’জন পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা শাড়িগুলো বংশাল সার্কেল কাস্টম্‌সে এবং আটক পাচারকারী ও ট্রাকটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট