1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে সোনারগাঁয়ে ৩ হাজার পরিবার পেলে ঈদ উপহার। - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা কাঁচপুর ব্রীজের পিলারের খাদে লুকানো ছিল ৬টি দেশীয় আগ্নেয়াস্ত্র বন্দরে পুলিশকে কুপিয়ে শর্টগান ছিনতাই, গ্রেফতার ৪ আমলাপাড়া গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষিকা নিলুফা ইয়াসমিনকে ঘিরে নানা অভিযোগ নারায়ণগঞ্জে এনসিপি চ্যাম্পিয়নশিপ শুরু পেশাজীবীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজারে মাদকসহ গ্রেপ্তার ৪, উৎকোচের বিনিময়ে ৩৪ ধারায় চালান পূর্ণবাসনের দাবিতে চতুর্থ দিনেও শহরে বিক্ষোভ

ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে সোনারগাঁয়ে ৩ হাজার পরিবার পেলে ঈদ উপহার।

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৩০৬ বার পড়া হয়েছে

নিজস্বসংবাদদাতাঃ সোনারগাঁয়ে মেঘনা শিল্প নগরী স্কুল এন্ড কলেজ মাঠে সাড়ে ৩ হাজার পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের উদ্যোগে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মো. শহীদ বাদল বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত”।
ঈদ উপহার সামগ্রী নিতে আসা ইসলামপুর গ্রামের বাসিন্দা নিলুফা বেগম বলেন, “আমাদের ৩ জনের সংসারে ঈদে বাজার করা লাগবো না। ঈদের সেমাই, চিনি, দুধ, পোলাও চাল, ডাল, গুড়ো দুধ, আলু, তেল ও লবন কিনে দিছে ইঞ্জিনিয়ার মাসুম। আল্লাহ তাকে সবসময় ভালো রাখুক”।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া,সোনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডা. আতিকুল্লাহ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মাসুম বিল্লাহ, মেঘনা শিল্পানগরী শ্রমিক লীগের আহবায়ক তাইজুল ইসলাম, যুবলীগ নেতা সাজিদ মাহবুবসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট