1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে নতুন ভোটার ৮৮ হাজার ১৪৪ জন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জে নতুন ভোটার ৮৮ হাজার ১৪৪ জন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম শেষে নারায়ণগঞ্জে নতুন করে যুক্ত হয়েছেন ৮৮ হাজার ১৪৪ জন ভোটার। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত খসড়া তালিকায় দেখা যায়, ২০০৭ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্মগ্রহণকারীদের মধ্যে নতুন অন্তর্ভুক্ত ভোটারের মধ্যে নারী ৫২ হাজার ৩৬ জন, পুরুষ ৩৬ হাজার ১০২ জন এবং হিজড়া পরিচয়ে ৬ জন রয়েছেন। হিজড়া ভোটারদের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৫ জন ও রূপগঞ্জ উপজেলায় ১ জন অন্তর্ভুক্ত হয়েছেন।

উপজেলা ভিত্তিক নতুন ভোটারের সংখ্যা অনুযায়ী, সদর উপজেলায় সর্বাধিক ৩৪ হাজার ৩৬২ জন এবং বন্দরে সর্বনিম্ন ১০ হাজার ৩৪৭ জন অন্তর্ভুক্ত হয়েছেন। এছাড়া সোনারগাঁ উপজেলায় ১৩ হাজার ৬৯৫ জন, রূপগঞ্জে ১৫ হাজার ৩৫৪ জন এবং আড়াইহাজারে ১৪ হাজার ৩৮৬ জন ভোটার যোগ হয়েছেন।

খসড়া তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদের তথ্য একটি সম্পূরক তালিকায় সংশ্লিষ্ট উপজেলা ও থানা নির্বাচন কমিশন কার্যালয়ে প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো দাবি বা সংশোধন থাকলে আগামী ১২ দিনের মধ্যে সংশ্লিষ্ট নির্বাচন অফিসে জানাতে হবে। আপত্তি ও সংশোধন নিষ্পত্তি শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট