1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে বিএনপি'র ৫ নেতাকে বহিষ্কার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

আড়াইহাজারে বিএনপি’র ৫ নেতাকে বহিষ্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার একটি দোকানঘরে দলীয় কার্যালয় গড়ে তোলা বিএনপি নেতাদের কাছে ভাড়া চাওয়ায় মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে মারধর করে হত্যার অভিযোগে স্থানীয় ৫ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাতে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বহিষ্কৃতরা হলো- আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপির সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকা-ের নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে নির্দেশিত হয়ে আপনাদেরকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।’

আরও একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, “নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকা-ের নির্মম ঘটনা ঘটেছে। উক্ত ঘটনায় বিএনপি অত্যন্ত মর্মাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট