1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবদল ও ছাত্রলীগ ক্যাডারদের গুলি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবদল ও ছাত্রলীগ ক্যাডারদের গুলি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় পূর্ব বিরোধের জেরে শামসুদ্দোহা (৬৫) নামের এক বৃদ্ধকে গুলিবিদ্ধ ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে পৌর যুবদলের বহিষ্কৃত নেতা শফিক (৩৫) এবং নিষিদ্ধ সংগঠন থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাকিব চৌধুরী (২৫) সহ একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণগোপ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শামসুদ্দোহাকে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত শামসুদ্দোহা কর্ণগোপ এলাকার মৃত পেয়ার আলীর ছেলে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত চলছে।’

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত শামসুদ্দোহাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তার শরীরে গুলির চিহ্ন ও ধারালো অস্ত্রের আঘাত রয়েছে কিনা তা চিকিৎসকদের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট