1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা উত্তর থানার সভাপতি-সেক্রেটারিদের সাথে জামায়াতের মতবিনিময় - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

ফতুল্লা উত্তর থানার সভাপতি-সেক্রেটারিদের সাথে জামায়াতের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উত্তর থানা শাখার উদ্যোগে কেন্দ্র কমিটির সভাপতি ও সেক্রেটারিদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার।

আবদুল জব্বার বলেন, বলেন, ‘আমাদেরকে দায়িত্বশীল হিসেবে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। প্রতিটি কেন্দ্রের দায়িত্বশীলদের মধ্যে সুসমন্বয়, পারস্পরিক সহযোগিতা ও দ্বীন প্রতিষ্ঠার অঙ্গীকার থাকতে হবে। একমাত্র ইসলামী আন্দোলনই পারে দেশের সার্বিক পরিবর্তন আনতে। এজন্য প্রতিটি দায়িত্বশীলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।

ফতুল্লা উত্তর থানা আমীর গাজী আবুল কাশেমের সভাপতিত্বে সভায় আরও উপস্তিত ছিলেন জেলা শুরা সদস্য ও ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর ফারুক নোমানী, নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল ও থানা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ হুমায়ুন কবির বেপারী, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. জাহিদুল ইসলাম, হাফেজ এমরান, পলাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট