1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দলীয় ব্যানার-পোস্টার সরিয়ে নিলো জামায়াত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শহরের নিতাইগঞ্জে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাসিক প্রশাসক সহায়তা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ রূপগঞ্জে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি, ২০ টি ঘোড়া উদ্ধার রূপগঞ্জে ৯ মাসের শিশু অপহরন, গ্রেপ্তার ১ ফতুল্লায় ২ বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ফতুল্লার কুতুবপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে ইউএনও ফয়েজ উদ্দিন ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

দলীয় ব্যানার-পোস্টার সরিয়ে নিলো জামায়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রাজধানীতে জাতীয় সমাবেশ উপলক্ষে নারায়ণগঞ্জ শহরে জামায়াতে ইসলামীর লাগানো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সরিয়ে নিয়েছে দলটি। রোববার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ জুলাই জামায়াতের পক্ষ থেকে নারায়ণগঞ্জ শহরে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড সাঁটানো হয়। নিজ উদ্যোগে তা পরদিন সরিয়ে নেওয়া হয়েছে।

জামায়াতের নেতারা জানান, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে রোববার বেলা বারোটার দিকে শহরের যে সমস্ত জায়গাগুলোতে বিলবোর্ড, ফেস্টুন-ব্যানার লাগানো ছিল, তা দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে সরিয়ে ফেলা হয়। দলটির নেতা-কর্মীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সাইনবোর্ড থেকে চাষাড়া, চিটাগাং রোড এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, চাষাঢ়া প্রবেশের রাস্তা এ সকল রাস্তাগুলোতে লাগানো ব্যানার-ফেস্টুন সরিয়ে নেয়।

গত শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭ দফা দাবি নিয়ে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট