1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সিদ্ধিরগঞ্জে ঘুষের টাকা ফেরতকে কেন্দ্র করে এ এস আই অবরুদ্ধ, পরে উদ্ধার ফতুল্লায় চাঁদার দাবিতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা, টাকা ও স্বর্ন লুট ক্লুলেস মিনু হত্যা : ডেমরা-সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান দুইজন আটক ৭ এপ্রিলের মধ্যে আত্মসমর্পণের নির্দশ অণ্যথায় একতরফা বিচার জ্বালানি কার্যক্রম তদারকি সমন্বয় সংক্রান্তে সোনারগাঁয়ে বিশেষ সভা,ট্যাগ অফিসার নিয়োগ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের “পিপলস অ্যাডাপটেশন প্ল্যান” উদ্বোধন সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার রূপগঞ্জে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট

না.গঞ্জ সদরের রাজাপুর ঘাট ইজারা পুনঃ দরপত্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী রাজাপুর ঘাট পুনঃ দরপত্র বাতিল করা হয়ে।

সোমবার (৩০ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী’র কার্যালয়ে দরপত্রদাতাদের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, বাৎসরিক যে হাট ও ঘাটের ইজারা আমরা বৈশাখ মাসে একবার দশটি হাট ও ঘাটের ইজারা আমরা দিয়েছিলাম। এর মধ্যে একটি ঘাট সেটি হলো রাজাপুর ইজারা স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় এবং যে ইজারাদার সে শর্তাবলী ভঙ্গের কারনে সেটি আমরা বাতিল করি। সেটা আপনারা সবাই অবগত আছেন। পরবর্তীতে আমরা সেটার পুনরায় দরপত্রের বিজ্ঞপ্তি প্রকাশ করি। সেই ঘাটের সোমবার (৩০ জুন) নির্ধারিত দিন ছিল। আজকে আমাদের দুটি দরপত্র দাখিল হয়েছে। এই ঘাটের সরকারি ইজারা মূল্য ছিল ২৬ লাখ ১৯ হাজার ৮শত ৩৪ টাকা।

তিনি আরও বলেন, আজকে আমাদের দাখিলকৃত দুটি দরপত্রের একজন হলো মাসুদ আহমেদ দাখিল করে দিছেন ২৩ লক্ষ ৮০ হাজার । তার জামানাতে রেট ঠিক ছিল কিন্তু তার দাখিলকৃত সরকারি মূল্যের চেয়ে কম। আরেকটি দিয়েছেন রবিন। তিনি দিয়েছেন ২১ লক্ষ ৫০ হাজার টাকা। এটা সরকারি মূল্যের চেয়ে কম। আমাদের নির্ধারিত ২৫% জামানতের চেয়েও কম। সেটিও সরকারি ইজারা মূল্যের চেয়ে কম। সিডিউল বিক্রি জন্য আমাদের আরেকটি তারিখ রয়েছে মঙ্লবার (১ জুলাই) সেটা ওপেনিং হবে বুধবার (২ জুলাই)। মঙ্গলবার (১ জুলাই) সিডিউল বিক্রি হবে এবং বুধবার (২ জুলাই) দরদাতাদের উপস্থিতিেত পুনরায় দরপত্রে ওপেন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সদর সার্কেলের সাদিয়া আক্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হোসেন ও সদর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মো. রমজান হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট