1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে আওয়ামী ক্যাডারদের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

সোনারগাঁয়ে আওয়ামী ক্যাডারদের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহতরা হলেন—নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য মো. ফারুক মিয়া এবং মো. সাগর। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে আহত ফারুক মিয়া ১১ জনকে আসামি করে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাতে নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারপত্র বিলি শেষে ফেরার সময় চৌরাপাড়া কাঠ ব্রিজ এলাকায় ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকার, মো. সাব্বির হোসেন, মো. নয়ন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, আকতার হোসেন, মো. বাচ্চু মিয়া, আতাউর রহমান, ফিরোজ মিয়া, মো. বাবুল মিয়া ও মোক্তার হোসেন। তারা দেশীয় অস্ত্র—রামদা, চাপাতি, হকিস্টিক ও লোহার রড দিয়ে হামলা চালায় বলে অভিযোগ।

আহত ফারুক মিয়া জানান, “চৌরাপাড়া এলাকায় মাদক ব্যবসা পরিচালনায় বাধা দেওয়ার কারণেই আমাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।”

তবে অভিযোগ অস্বীকার করে নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ সরকার বলেন, “আমি বর্তমানে এলাকায় থাকি না, রাজনীতির পরিস্থিতির কারণে অনেক আগেই চলে এসেছি। এলাকাবাসীর মধ্যে ঝগড়ার ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে আমার নাম জড়ানো হয়েছে।”

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মফিজুর রহমান জানান, “হামলার বিষয়ে একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট