1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে বিশেষ মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৪ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন—ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বীন ইসলাম ও মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মুহা. নুর হোসেন, মহানগর সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, জেলা সেক্রেটারি মুহা. জাহাঙ্গীর কবির, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ।

মতবিনিময়কালে জেলার সামাজিক ও নাগরিক সমস্যা নিয়ে সাতটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। আলোচনার মূল বিষয়গুলো ছিল: মাদক ও কিশোর গ্যাং দমন, সন্ত্রাস-চাঁদাবাজি-দখল প্রতিরোধ, করোনা চিকিৎসায় আইসিইউ ও কিট নিশ্চিত, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও চিকিৎসা ব্যবস্থা, যানজট নিরসনে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ ও ফুটপাত উন্মুক্তকরণ, রাস্তাঘাট সংস্কার, এবং গুম-খুন ও গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার।

মতবিনিময়ের শেষে আগামী ২৮ জুলাই ঢাকায় অনুষ্ঠিতব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের প্রচারপত্র জেলা প্রশাসকের হাতে তুলে দেন নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট