1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময় - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

ফতুল্লায় সাংবাদিকদের সঙ্গে মোহাম্মদ আলীর মতবিনিময়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন রিপাবলিকান পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মোহাম্মদ আলী বলেন, “সাংবাদিক সমাজ হলো সমাজের আয়না এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।”

তিনি বলেন, নির্বাচিত হলে উন্নয়নবঞ্চিত নারায়ণগঞ্জ-৪ আসনের অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা ও জনদুর্ভোগ লাঘবে সর্বোচ্চ চেষ্টা করবেন। এসব কাজে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ কামনা করেন তিনি। এ সময় তিনি তার নির্বাচনী প্রতীক ‘হাতি’-তে ভোট প্রার্থনা করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সহ-সভাপতি সেলিম মুন্সী ও পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু ও সাধারণ সম্পাদক মো. সোহেল, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সুজন, মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক সেলিম হোসেন, দফতর সম্পাদক মো. সুমনসহ জসিমউদ্দিন, সোহেল রানা, রাকিব চৌধুরী শিশির, মাসুদ আলী ও পম আজিজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট