1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

রূপগঞ্জে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এ সময় গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

গতকাল সোমবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম সুমন মিয়া। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানা গেছে, পোশাক কারখানা, জমির ব্যবসাসহ বিভিন্ন খাতে আধিপত্য নিয়ন্ত্রণকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন যুবদল নেতা আরিফ মিয়ার সঙ্গে ছাত্রদল নেতা রকি মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এরই জেরে গতকাল রাতে আরিফের সঙ্গে রকির বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের অনুসারীরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

সংঘর্ষে উভয় পক্ষের গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তাঁরা হলেন সাইফুল ইসলাম, সুমন মিয়া, আরিফ, পিয়াল, ইমন ও সিফাত। তাঁদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এই ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট