1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ একজন আটক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

বন্দরে যৌথবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ একজন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের একরামপুর সুইপার কলোনীতে যৌথবাহিনীর অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাত ১১ টায় সেনাবাহিনীর নেতৃত্বে ঘণ্টাব্যাপী এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তির নাম টিটু লাল (৫০)। তিনি ওই কলোনির বাসিন্দা শুক্কুর লালের ছেলে।

নারায়ণগঞ্জের বন্দর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) টিপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল সুইপার কলোনীতে অভিযান চালায়। এ সময় টিটু লালকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসায় তল্লাশি চালিয়ে ইয়াবা, দেশীয় মদ, গাঁজা, মাদক বিক্রির নগদ টাকা, বেশ কিছু মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, টিটু লাল দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট