1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাষাড়া ও মীর জুমলা রোডে মোবাইল কোর্টের অভিযান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

চাষাড়া ও মীর জুমলা রোডে মোবাইল কোর্টের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাড়া মোড় ও মীর জুমলা রোড এলাকায় যানজট নিরসনে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় পরিচালিত এই মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। অভিযানে রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা সবজি বাজার ও দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি অবৈধভাবে দখল করা স্থাপনা সরিয়ে পথচারীদের স্বাভাবিক চলাচলের গতি নিশ্চিত করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী ৬টি পৃথক মামলায় মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

জেলা প্রশাসনের এই উদ্যোগে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে আসে এবং সক্রিয় সহযোগিতা ও সন্তোষ প্রকাশ করেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যানজট নিরসন ও নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট