1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
অননুমোদিত শিশুখাদ্য উৎপাদন কারখানায় যৌথ বাহিনীর অভিযান - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

অননুমোদিত শিশুখাদ্য উৎপাদন কারখানায় যৌথ বাহিনীর অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা নয়ামাটি এলাকায় অনুমোদনহীন শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে লাবনী ফুড অ্যান্ড কনজ্যুমার প্রোডাক্টস নামের একটি কারখানায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। অভিযানে ভেজাল ও অননুমোদিত পণ্য উৎপাদনের দায়ে প্রতিষ্ঠানটিকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

সোমবার (১৬ জুন) দুপুর ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির। অভিযানে সহযোগিতা করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান, সেনাবাহিনী ও ফতুল্লা থানা পুলিশের সদস্যরা।

অভিযানে ম্যাংগো ফ্রুট ড্রিংকস, ম্যাংগো ড্রিংকস, এডিবল জেল, চকলেট ক্রিম বিস্কিট, প্রজাপতি এডিবল জেল, লিচু ড্রিংকসসহ বিপুল পরিমাণ অননুমোদিত শিশুখাদ্য জব্দ করে তা ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন, “অননুমোদিত শিশুখাদ্য উৎপাদনের অভিযোগে আমরা যৌথভাবে অভিযান পরিচালনা করেছি। প্রাথমিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্য ধ্বংস করা হয়েছে।”

বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান জানান, “প্রতিষ্ঠানটি ৭টি ধরনের শিশুখাদ্য উৎপাদন করছে, যার মধ্যে মাত্র ৩টি পণ্যের অনুমোদন রয়েছে, বাকি ৪টি অনুমোদনহীন। এই ধরনের কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট