1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না'গঞ্জে কোরবানির ৭৪টি পশুর হাটে সেবা দিচ্ছে ৭৪ ভেটেরিনারি টিমের ১৬০জন সদস্য - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

না’গঞ্জে কোরবানির ৭৪টি পশুর হাটে সেবা দিচ্ছে ৭৪ ভেটেরিনারি টিমের ১৬০জন সদস্য

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ না’গঞ্জে জেলার ৫টি উপজেলার ৭৪টি কোরবানির পশুর হাটে সেবা দিতে যুক্ত হয়েছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ৭৪টি ভেটেরিনারি মেডিকেল টিমের ১৬০জন সদস্য।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে মেডিকেল টিমগুলো কাজ শুরু করেছে। চলবে ৬ জুন পর্যন্ত।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবদুল মান্নান মিয়া জানা, রোগাক্রান্ত ও কোরবানির অনুপযুক্ত গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য এ মেডিকেল টিম কাজ করছে। একই সঙ্গে ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিমও কাজ করছে।

অপরদিকে জেলার কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট