1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে তীব্র পানি সংকট - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বন্দরে তীব্র পানি সংকট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ১৯ নং ওয়ার্ড থেকে ২১নং ওয়ার্ড পর্যন্ত আবারো বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। গত ১ সপ্তাহ ধরে ওয়াসার পাম্প বিকল থাকার কারনে ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর উত্তরপাড়া, মধ্যপাড়া, দক্ষিনপাড়া, শান্তিনগর, ইসলামপুর, টিক্কারমোড়, নয়াপাড়া, ফরাজিকান্দা, ২০নং ওয়ার্ডের বেপারি পাড়া, মাহামুদনগর, দড়ি সোনাকান্দা, পশ্চিম হাজীপুর, ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া, এনায়েতনগর, সোনাকান্দা নোয়াদ্দা, রুপালি, ছালেহনগর, শাহীমসজিদসহ এর আশে পাশের বিভিন্ন পাড়া মহল্লায় র্তীব্র পানি সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা ওয়াসা দপ্তরসহ ও সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় ১৯ থেকে ২১ নং ওয়ার্ডে পানির হাহাকার দেখা দিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার বাসিন্দা রিপন জানান, পানি সংকটের কারনে চরম অসুবিধা মধ্যে দিন কাটাচ্ছে এ ওয়ার্ডের গৃহিণীরা। পানি না থাকার কারনে দৈনন্দিন কাজকর্মে মারাত্মকভাবে বেঘাত সৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাত পর্যন্ত ভুক্তভোগীরা পানির জন্য এদিক সেদিক ছোটাছুটি করতে দেখা যাচ্ছে।

২১ নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল গণমাধ্যমকে জানান, ওয়াসা কর্তৃপক্ষের চরম উদাসিনতার কারনে আমরা দীর্ঘ দিন ধরে পানি বঞ্চিত হয়ে পরেছি। ওয়াসা পানি না থাকার কারনে সোনাকান্দা চৌধুরীপাড়া অধিকাংশ এলাকাবাসী মেরিন টেকনোলজি থেকে পানি টেনে বাসা বাড়িতে নিয়ে যেতে দেখা যাচ্ছে।

২১নং ওয়ার্ডের বাসিন্দা খোরশেদ আলম জানান, বন্দরে পানি সমস্যা দীর্ঘ দিনের। অতিতে পানি সমস্যা সমাধানের জন্য ২১ ও ২২ নং ওয়ার্ডে আন্দোলন ও মানববন্ধন হয়েছে । তার পরও কোন সুফল পায়নি এ ওয়ার্ডবাসী। পানিবিহীন জীবন যাপন চলতে পারে না। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট