1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দৈনিক খবর প্রতিদিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

দৈনিক খবর প্রতিদিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক খবর প্রতিদিন পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, কেককাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ জুন) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ নিউজ পেপার ওনার্স এসোসিয়শনের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, বাংলাদেশ চলচিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) এর সাবেক দপ্তর সম্পাদক দৈনিক খবর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম ইকবাল রুমীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুব খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন ও মাকিদ মোস্তাকিম শিপলু, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এড. নজরুল ইসলাম, দৈনিক আমার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সোজা সাপটা পত্রিকার সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক আজকের জন্মভূমি পত্রিকার সম্পাদক জাফর আহমেদ, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব ফজলুল হক পলাশ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, দৈনিক যোদ্ধা পত্রিকার সম্পাদক মামুনুর রশিদ সুমন, সাংবাদিক এম আর হায়দার রানা, বিশিষ্ট নাট্য পরিচালক শাহ আলম ভূইয়া, নাট্য অভিনেতা জুয়েল চৌধুরী, নাট্যশিল্পী মো. বাবুল, আলমগীর আজিজ ইমন, এস এম রাসেল, ঢাকা নাট্যমঞ্চের জনপ্রিয় অভিনেত্রী বণশ্রী অধিকারী, মো. জুয়েল চৌধুরী, সাংবাদিক হাবিব খন্দকার, মিজানুর রহমান, সেলিম হোসেন ও মোসা. সোনালী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এড. সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপির নাম শুনলে যারা সামনে আসে নাই, তারা আজ বিএনপির কথা বলতে চায়। বিএনপি থেকে নমিনেশন চায়। অনুষ্ঠান করেন, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছেন পরীক্ষা শেষ হয়েছে ৫ আগস্ট ২০২৪এ। আজকে যারা বিএনপিতে এসে বিএনপিকে বিভক্ত করতে চায়, তাদের উদ্দেশ্যে ভালো না। আপনারা সুসময়ে মধু খেতে এসেছেন। মধু আপনাদের ভাগ্যে হবে না ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন সমাজের বঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আপনারা তারেক রহমানের পক্ষ থেকে এই ঈদ সামগ্রী গ্রহণ করে আমাদের কৃতজ্ঞ করবেন। আমরা এত বছর ভাল ছিলাম না। ফ্যাসিস্ট হাসিনা মানুষের সমস্ত অধিকার কেড়ে নিয়েছিল। আমাদের নেতা দেশের মানুষকে এই ফ্যাসিস্টের হাত থেকে জনগণকে মুক্ত করতে আমাদের নির্দেশনা দিয়ে আন্দোলন পরিচালনা করেছেন। সেই ধারাবাহিকতায় হাসিনার পতন ঘটেছে। এছাড়াও হাসিনার পতনে সংবাদিকদের অনেক ভুমিকা ছিলো।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, সাংবাদিকরা হলেন জাতির দর্পন। সাংবাদিকদের লেখনীর জন্য দেশ ও জাতি এগিয়ে যাচ্ছে। আমরা সাংবাদিকদের পাশে সবসময় আছি।

জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, দৈনিক খবর প্রতিদিন পত্রিকায় সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। তারপরও সবসময় আপনার খবরের সত্যতা তুলে ধরতে সব সময় বদ্ধ পরিকর থাকবেন এই প্রত্যাশা করি। আমরা জাতীয়দাবাদী দলের নেতাকর্মীরা সব সময় সাংবাদিকদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

সভাপতির বক্তব্যে দৈনিক খবর প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক এস এম ইকবাল রুমী বলেন, নারায়ণগঞ্জের মাটি আমার, এই মাটিতেই জন্মেছি আর এই মাটির সম্মান রক্ষার্থে সকল শ্রেণীর মানুষকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাওয়ার জন্য এখনই আমাদের সময়। গত ১৫ বছরে আমি কোন রাজনীতি দলের সঙ্গে জড়িত ছিলাম না। মানুষের কল্যাণে সর্বদা দৈনিক খবর প্রতিদিন পত্রিকাটি আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট