1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হঠাৎ এমপি হওয়ার লোকের অভাব নেই-এড.কালাম - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

হঠাৎ এমপি হওয়ার লোকের অভাব নেই-এড.কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

“ধানের শীষ যার হাতে থাকবে, আমরা সকলে তার পাশে থাকবো,” — এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম।

তিনি বলেন, “আজকে যারা অর্থবিত্তে স্বয়ংসম্পূর্ণ, তারা রাজনীতিতে আসতে চায়— এতে আপত্তি নেই। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে এবং দলে অবদান রেখে রাজনীতিতে আসতে হবে। গত ১৬ বছর যাদের রাজনীতিতে দেখা যায়নি, তারা হঠাৎ করে মাঠে নেমে এমপি হতে চায়। তাদের পেছনে থাকা বিএনপির কিছু ত্যাগী নেতাও ভুল পথে সহযোগিতা করছেন— এসব থেকে আমাদের সতর্ক থাকতে হবে।”

শনিবার (৩১ মে) বেলা ১১টায়, নাসিক ১৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গলাচিপা রূপবাড়ি এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম আরও বলেন, “বিএনপি আজ দমন-পীড়নের শিকার। কিন্তু দেশের মানুষ এখনো বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়। আগামী দিনে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বেই সরকার গঠিত হবে। আমাদের মূল প্রতীক ধানের শীষ। যেদিন যার হাতে ধানের শীষ থাকবে, আমরা সকলে তার পাশে থাকবো।”

অনুষ্ঠান শেষে গরীব ও দুস্থদের মাঝে কাঙ্গালী ভোজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন, শহর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল, মহানগর কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক ফারুক মাল, যুবদল নেতা মনোয়ার হোসেন মনা, কৃষকদল নেতা মো. রনি মোল্লা, ও স্থানীয় নেতাকর্মী রাকিব, রিপন, রাসেল, জনি, সজিব, বাবু, হাবিব, রুবেল, সোহেল, নজরুল, সিহাব, কুরবান প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট