1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় ট্রাকের ধাক্কায় জাহিদ হোসেন (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ইউসুফ ভুইয়া (৪৫) নামে মোটরসাইকেলের চালক।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহিদ হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত জাহিদ হোসেন ও আহত ইউসুফ ভুইয়া দুজনেই সদরঘাট এলাকায় শিপের মালামাল বিক্রির ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার সময় তারা লোহার মালপত্র কেনার উদ্দেশ্যে মোটরসাইকেলে রূপগঞ্জের তারাবো এলাকা দিয়ে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন দুজনেই।

তাদের হাসপাতালে নিয়ে আসেন ব্যবসায়ী বিশাল। তিনি বলেন, “খবর পেয়ে আমরা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। চিকিৎসক জানান জাহিদ হোসেন আর বেঁচে নেই।”

নিহত জাহিদ হোসেন বর্তমানে রাজধানীর সূত্রাপুর বাজার এলাকায় বসবাস করতেন। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ থানার মুনসিনগর গ্রামে। তিনি মো. হোসেনের ছেলে। আহত ইউসুফ ভুইয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট