1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, দুই দালালের বিরুদ্ধে মামলা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অভিযান, দুই দালালের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস প্রাঙ্গণে দালালচক্র ও অবৈধ দোকানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

অভিযান চলাকালে পাসপোর্ট অফিসের আশপাশে দালালদের তৎপরতা পর্যবেক্ষণ করে দুজন দালালের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০ এর ১৮৮ ধারায় মামলা দায়ের করা হয়। তাদের প্রত্যেককে ১ হাজার টাকা করে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ সময় একটি পাসপোর্টও জব্দ করা হয়।

একই অভিযানে পাসপোর্ট অফিসের সামনের সড়কে গড়ে ওঠা একাধিক অবৈধ দোকানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। দোকানগুলোর মালিকদের এক সপ্তাহের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় একটি টিনের দোকান ভেকু দিয়ে সরিয়ে ফেলা হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাগরিক সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট