1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক জিসানের জামিন আবেদন আবারও নাকচ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সাংবাদিক জিসানের জামিন আবেদন আবারও নাকচ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সরকারি কাজে বাধা ও পুলিশের উপর হামলার অভিযোগে মামলায় গ্রেপ্তার জুলাই অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তরুণ সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের জামিন মেলেনি। সোমবার (১৯ মে) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে দ্বিতীয় দফায় জামিন আবেদন করলেও শুনানি শেষে তা নাকচ করে দেন বিচারক।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় গত ১২ মে দিবাগত রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’র প্রতিবেদক জান্নাতুল ফেরদৌস জিসান। একই মামলায় গ্রেপ্তার জিসানের বাবা এবং চাচাও এখন কারাগারে।

জিসান ও তার পরিবারের দুই সদস্যের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আওলাদ হোসেন, অ্যাডভোকেট শাহীন মাহমুদ, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, অ্যাডভোকেট জাহিদুল হক দিপু ও অ্যাডভোকেট আবু রায়হান।

শুনানি শেষে অ্যাডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “মামলার ভেতরে তথ্যগত যে ত্রুটি রয়েছে, যেমন, পুলিশ মামলায় ৩৩৩ ধারা দিলেও পুলিশের গ্রিভিয়াস হার্টের কথা উল্লেখ করলেও তার সাথে সাপোর্টিং কোনো মেডিকেল রিপোর্ট নাই। তাছাড়া, জিসান সাংবাদিক, জুলাই আন্দোলনে তার এবং তার চাচা ফুড ব্লগার শওকত মিথুনের ছাত্র-জনতার পক্ষে সক্রিয় ভূমিকা ছিল। বিষয়টি আমরা আদালতে দ্বিতীয় দিনের মতো উপস্থাপন করেছি। আদালত জামিন আবেদন মঞ্জুর না করলেও তিনদিনের মধ্যে পুুলিশকে গ্রিভিয়াস হার্টের মেডিকেল রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছেন।”

“আগামী বৃহস্পতিবার পুলিশের মেডিকেল রিপোর্ট পাওয়ার পর পুনরায় শুনানি হবে”, বলেন এ আইনজীবী।

এর আগে গত ১৪ মে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীও তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

এদিকে, বেলা এগারোটায় জুলাই অভ্যুত্থানের সক্রিয় শিক্ষার্থী ও সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের মুক্তি ও তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে আদালতপাড়ায় মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

রোববার দুপুরে চাষাঢ়ায় শহীদ মিনারে এক মানববন্ধনে জিসানের মুক্তির দাবি জানান বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট