1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক জিসানের গ্রেফতার নিন্দা ছাত্র ফেডারেশনের - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সাংবাদিক জিসানের গ্রেফতার নিন্দা ছাত্র ফেডারেশনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ফারহানা মানিক মুনা ও সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে সারাদেশে চলমান মামলা বাণিজ্য এবং সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন। শনিবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা নিন্দা জানান।

সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, “নারায়ণগঞ্জসহ সারাদেশে মামলা বাণিজ্য ও প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার যে ধারাবাহিক অপচেষ্টা চলছে, তা গণতন্ত্র ও নাগরিক অধিকারকে হুমকির মুখে ফেলেছে। জিসান একজন তরুণ সংবাদকর্মী হিসেবে কেবল জনগণের পক্ষে কথা বলছিল। তার গ্রেফতার রাষ্ট্রযন্ত্রের ভয় ও দুর্বলতার প্রকাশ।”

সাধারণ সম্পাদক সৃজয় সাহা বলেন, “বাংলাদেশের ইতিহাসে কোনো দমন-পীড়নই মুক্তির আকাঙ্ক্ষাকে স্তব্ধ করতে পারেনি। জিসানের গ্রেফতার নিছক একজন সংবাদকর্মীর বিরুদ্ধে নয়; এটি গোটা গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে প্রতিহিংসার বহিঃপ্রকাশ। আমরা জিসানের অবিলম্বে মুক্তি এবং মামলা বাণিজ্যের অবসানের দাবি জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট