1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি: যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

ফতুল্লার ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্যে গুলি: যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার পাগলা বাজার এলাকায় ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টুকে হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণের ঘটনায় একজন আটক করেছে র‍্যাব-১১। শুক্রবার (১৬ মে) বিকেল সাড়ে ৪টায় ফতুল্লার পিলকুনি এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। গণমাধ্যমে র‍্যাব-১১ এর এএসপি মো. আল মাসুদ খান প্রেরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্যা নিশ্চিত করা হয়েছে।

আটককৃত যুবক হলেন ঢাকা শ্যামপুর ঢাকা ম্যাচ কলোনি এলাকার পান্না মিয়ার ছেলে তুহিন মিয়া (৩২)।

আটককৃত তুহিনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফতুল্লা মডেল থানা হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

প্রসঙ্গত, এর আগে গত ১ মে জাহিদুল ইসলাম নান্টু ব্যক্তিগত টয়োটা হেরিয়ার গাড়িতে ড্রাইভার শাহীনকে সহ ফতুল্লা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এসময় মোটর সাইকেলে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি আসে এবং ২ জন মটোরসাইকেল থেকে নেমে এলোপাথারি গুলি বর্ষন শুরু করে। এ সময় ব্যবসায়ী জাহিদুল ইসলাম নান্টু হাতে এবং পেটে গুলিবিদ্ধ হয়। বর্তমানে তিনি ঢাকার আজগর আলী হাসপাতালে লাইফ সার্পোটে রয়েছেন। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট