1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ২ লক্ষ টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

বন্দরে তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ, ২ লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। সোমবার (১২ মে) বন্দর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তায় মদনপুর ইসলামিয়া সুপার মার্কেট ও আশপাশের এলাকাগুলোতে এ অভিযান চালানো হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন তিতাস গ্যাস বন্দর উপজেলার ম্যানেজার প্রকৌশলী মো. জাহিন আমীর খাঁন, বন্দর থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, এসআই টিপু, ইদ্রিস, প্রকৌশলী শাহ্-আলম রনিসহ তিতাস গ্যাস ও বন্দর থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানে মদনপুর ফুলহর এলাকার নবাবী স্বাদ চাইনিজসহ ১০-১৫টি দোকান ও আবাসিক ভবনে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্ন এবং ৩৫০ ফুট পাইপ জব্দ করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে নবাবী স্বাদ চাইনিজসহ অবৈধ গ্যাস ব্যবহারকারী কয়েকটি দোকান ও আবাসিক বাড়ির মালিকদের কাছ থেকে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় জানান, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট