1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
- যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ নারায়ণঞ্জ সদর উপজেলা কৃষি কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিে এন্ড রেসি লিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড৷ স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলাস্থ আলীরটেক ইউনিয়ন কুড়েরপাড় আদর্শ বিদ্যালয়ের হলরুমে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা হাসনাত’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আশরাফ উজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. তাজুল ইসলাম ও উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুল হক।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. রুপালী খাতুন’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে মূল সংগঠকের ভূমিকা পালন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শান্তা ইসলাম নওরীন ও কুড়েরপার আদর্শ বিদ্যালয়ের প্রথম শিক্ষক মো. আমজাদ হোসেন।

অনুষ্ঠানে অংশগ্রহনকারী হিসেবে উপস্থিত ছিলেন পিএফএস ও নন পিএফএস কৃষক-কৃষাণী (৭০ জন), স্থানীয় জনপ্রতিনিথি ও গণ্যমান্য ব্যক্তি, বেসরকারী সংস্থার প্রতিনিধি, সরকারী কর্মকর্তা এবং সাংবাদিকসহ সর্বমোট ১০০ জন।
অনুষ্ঠানে সভাপতি মাহমুদা হাসনাত
তার বলেন পার্টনার ফিল্ড স্কুলের সকল সেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। পিএফএস-এ প্রশিক্ষিত কৃষকদের জ্ঞান, দৃষ্টিভঙ্গী ও ধারণা প্রকল্প এলাকার অন্যান্য কৃষক-কৃষাণী যারা পিএফএস প্রশিক্ষণ পাননি তাদের মধ্যে ছড়িয়ে দিতে পার্টনার কংগ্রেসের আয়োজন করা হয়। নতুন উদ্ভাবিত প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ, খাদ্য ও পুষ্টি, কৃষি পণ্য মূল্য শৃঙ্খল তৈরি ইত্যাদি গ্রহণ করানোর জন্য এটি একটি উত্তম কার্যকর কৌশল। সকল পার্টনার ফিল্ড স্কুলকে ফার্মার সার্ভিস সেন্টারে পরিনত করে কৃষক সংগঠনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করে দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে বিশেষভাবে এটি সহায়ক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট