1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

সিদ্ধিরগঞ্জে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (৯ মে) রাত ১১টা ৫০ মিনিটে চিটাগাং রোডের দশতলা এলাকায় মোস্তফা ফার্নিচারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা সদর দক্ষিণ থানার ভল্লপুর গ্রামের মো. চারু মিয়ার ছেলে মো. জিলানী (২৫), ও একই থানার মো. আক্তার হোসেনের ছেলে মো. হৃদয় (২০)।

র‍্যাব-১১ এর সিপিএসসি, আদমজীনগরের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজশে কুমিল্লা থেকে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিল। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্সে বিশেষ কৌশলে ইয়াবা লুকানো ছিল। গ্রেফতারকৃতরা কুমিল্লা থেকে নিয়মিত মাদক পরিবহন করতো এবং নারায়ণগঞ্জ, ঢাকাসহ আশপাশের এলাকায় মাদক সরবরাহ করতো।

আটককৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট