1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ইসলামী আন্দোলন কুতুবপুর ইউনিয়নের সম্মেলন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

ফতুল্লায় ইসলামী আন্দোলন কুতুবপুর ইউনিয়নের সম্মেলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আওয়ামী লীগকে অপরাধীচক্র আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ । শুক্রবার (৯ মে) বিকেল ৩টায় ২৭ নম্বর ওয়ার্ড কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৭ নম্বর ওয়ার্ড সভাপতি মো. আব্দুল হক মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বন্দর উত্তর থানা সভাপতি ডা. আব্দুল্লাহ আল মামুন ও বন্দর দক্ষিণ থানা সভাপতি আলহাজ্ব আবুল হাসান।

বক্তব্যে ইসলামী আন্দোলনের মহানগর সভাপতি বলেন, “গত জুলাই-আগস্টসহ গত ১৫ বছরে আওয়ামী লীগের অপরাধের মাত্রা এমন ভয়াবহ হয়েছে যে, তাদের আর রাজনৈতিক দল বলা যায় না। এরা এখন অপরাধীচক্র। এদের রাজনীতি করতে দেয়ার মানে অপরাধীদের আরেকটি সুযোগ দেয়া।”

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার তীব্র সমালোচনা করে তিনি বলেন, “কুরআন-হাদীস ও এদেশের হাজার বছরের ঐতিহ্যের সাথে সাংঘর্ষিক এই প্রস্তাব। যৌনকর্মে নিপীড়িত নারীদের রক্ষার বদলে তাদের ওপর চালানো নির্মমতাকে শ্রম আখ্যা দিয়ে নারীকে বিভৎস চক্রে আটকে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে। এমন কমিশন বাতিল করতেই হবে।”

পরিশেষে, ২৭ নম্বর ওয়ার্ডের ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মো. সাইফুল ইসলাম বাবু, সহ-সভাপতি মো. ফয়সাল মাহমুদ, সেক্রেটারি মো. মনিরুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মামুনুর রশিদ মনোনীত হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট