1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চরম ভোগান্তিতে ফতুল্লার মুসলিমনগরবাসী - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

চরম ভোগান্তিতে ফতুল্লার মুসলিমনগরবাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার মুসলিমনগরে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার হচ্ছে এলাকাবাসী। ফতুল্লার বিসিক সড়কের নয়াবাজার এলাকায় ড্রেন সরু হওয়ায় পানি সরতে না পারায় রাস্তায় হাঁটুপানি জমে রয়েছে। এতে করে নারী-পুরুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা প্রতিদিন ময়লা পানি ভেঙে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

এলাকাবাসী অভিযোগ করেছেন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সু-নজর না থাকায় সমস্যার কোনো সমাধান হচ্ছে না। নয়াবাজার এলাকার বাসিন্দা মো. আলম মিয়া জানান, “দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত এ সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে।”

ব্যবসায়ী মফিজুল ইসলাম স্বপন বলেন, “রাস্তার পাশের মসজিদে মুসল্লীরা ঠিকমতো আসা-যাওয়া করতে পারছেন না। অনেকের ব্যবসা এমন পর্যায়ে চলে গেছে যে দোকান ভাড়াও দিতে পারছেন না।”

এদিকে, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল জানিয়েছেন, “জলাবদ্ধতা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে ইউএনও স্যারকে অবহিত করা হয়েছে।”

নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট