1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, দোকান ও বহুতল ভবন উচ্ছেদ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

রূপগঞ্জে সরকারি খাস জমি উদ্ধার, দোকান ও বহুতল ভবন উচ্ছেদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি খাস জমি ও পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা ৫০টি দোকানপাট ও ৪টি বহুতল ভবন উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার দিঘীবরাব এলাকায় সাঈদ মার্কেট ঘিরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলামের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম। অভিযানে সহযোগিতা করেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা জেডএম আনোয়ার, উপজেলা প্রশাসন ও রূপগঞ্জ থানা পুলিশের কর্মকর্তারা।

উচ্ছেদ অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, “সরকারি জমি দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট