1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস পুনরায় চালু হচ্ছে রবিবার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস পুনরায় চালু হচ্ছে রবিবার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
বহুল প্রতীক্ষিত নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস দীর্ঘ ৯ মাস পর পুনরায় চালু হচ্ছে। রবিবার (৪ মে) থেকে সরাসরি সেবা গ্রহণ করতে পারবেন পাসপোর্টপ্রত্যাশীরা। সকালেই অফিসের কার্যক্রম পরিদর্শনে যাবেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গত ৩০ এপ্রিল রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়। রবিবার থেকে সশরীরে আবেদন জমা, বায়োমেট্রিক এনরোলমেন্টসহ সব কার্যক্রম চালু হবে নারায়ণগঞ্জ অফিসে।

২০২৩ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দেওয়া আগুনে সাইনবোর্ড সংলগ্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ভবনের সঙ্গে পুড়ে যায় আসবাবপত্র ও গ্রাহকদের প্রস্তুতকৃত প্রায় ৫ হাজার পাসপোর্ট। পরে কর্তৃপক্ষ অফিসটি বন্ধ ঘোষণা করে।

সেবা চালু রাখতে বিকল্প ব্যবস্থায় নারায়ণগঞ্জ জেলাকে তিনটি ভাগে ভাগ করে পার্শ্ববর্তী কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ অফিস থেকে পাসপোর্ট সেবা দেওয়া হয়। তবে এ ব্যবস্থায় সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়। দালালচক্রের সক্রিয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অবশেষে অফিসটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় আবারও নিজ জেলার অফিস থেকেই পাসপোর্ট সেবা নিতে পারবে নারায়ণগঞ্জবাসী। এতে ভোগান্তি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট