1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

আড়াইহাজারে হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে যুবক হত্যায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার আড়াইহাজারের সেন্দি এলাকার রুস্তম আলীর ছেলে শামীম (৩০) ও তার ভাই হাবিবুল্লাহ (৩৪)। নিহত স্বপন আড়াইহাজারের কাহেন্দি এলাকার মৃত রহম আলী ছেলে। তবে রায় ঘোষণার সময়ে তারা আদালতে অনুপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৯ সালের ৩১ মে দুই সহোদর শামীম ও হাবিবুল্লাহ মিলে স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় তার বোন জাহানারা বেগম বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। সে মামলায় আদালত বিচারকার্য শেষে এ রায় ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট