1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কৃষকলীগের ঝটিকা মিছিল - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

আড়াইহাজারে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কৃষকলীগের ঝটিকা মিছিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ঝটিকা মিছিল করেছে কৃষকলীগের নেতাকর্মীরা।

শনিবার (১৯ এপ্রিল) রাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার বিকেলে উপজেলার খাগকান্দা ইউনিয়নে এই মিছিল করেন আড়াইহাজার কৃষক লীগের নেতাকর্মীরা। মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন কৃষক লীগ নেতা হান্নান মিয়া ও রুবেল হোসেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কৃষকলীগের ৫৩ বছর পূর্তি ও প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এক ব্যানারে এই মিছিল করেন বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লার আড়াইহাজারের সমর্থকরা। হাবিবুর রহমান দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী ছিলেন।

ঝটিকা মিছিলের একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ১০-১৫ জন লোক কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ব্যানারে মিছিল করছেন এবং ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘শুভ শুভ দিন কৃষক লীগের জন্মদিন’ স্লোগান দিচ্ছেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, শনিবার বিকেল ৫টা থেকে ৬টার মধ্যে খাককান্দা ইউনিয়নে ঝটিকা মিছিল করেছে কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মোল্লা সমর্থকরা। বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট