1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ “জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত” এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব স্বাস্থ্য দিবস

সোমবার (৭ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আফম, মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান সরদার।
স্বাগত বক্তব্য রাখেন জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের (শিশু বিশষজ্ঞ) ডা. মো. সালাউদ্দিন।

সভায় আরো বক্তব্য রাখেন ইপিআই স্পেশালিষ্ট (ইউনিসেফ) ডা. লী শান্তা মন্ডল ও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে ফারহানা।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শিল্পী আক্তারের সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন এসআইএমও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) ডা, মোর্শেদুল ইসলাম খাঁন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা, সেবিকা ও স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন এনজিও প্রতিনিধি অংশ গ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট