1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না ফেরার দেশে সাবেক মেয়র আইভীর ছোট ভাই - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

না ফেরার দেশে সাবেক মেয়র আইভীর ছোট ভাই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন মারা গেছেন।

আজ সোমবার (৭ এপ্রিল) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লালে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আহাম্মদ আলী রেজা রিপন সাবেক পৌরপিতা আলী আহাম্মদ চুনকার তৃতীয় সন্তান। দুই ভাইয়ের মধ্যে রিপন বড়। ছোটভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক।

রিপনের আত্মীয়-স্বজনরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এদিকে রিপনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ চুনকা ভবনে ছুটে যাচ্ছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট