1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন পুড়ে ১৪টি দোকান ছাঁই - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ফার্নিচার মার্কেটে আগুন পুড়ে ১৪টি দোকান ছাঁই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুন, ১৪টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কাঁচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়রা জানান, রাত ৪টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুন দেখতে পান। তারা কাঁচপুর ফায়ার সার্ভিসে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা কেউ বলতে পারেনি।

এ সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কর্মী, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। স্থানীয়রা ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসেন।

ফায়ার সার্ভিসের কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, আগুনের সূত্রপাত এবং মার্কেটের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট