1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
উন্নয়নবঞ্চিত ছিল ফতুল্লাবাসী-মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

উন্নয়নবঞ্চিত ছিল ফতুল্লাবাসী-মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষের পাশে থাকার জন্য। তাঁর নির্দেশে আজ আমরা আপনাদের পাশে এসেছি। আমরা তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের সামনে এসেছি। বিগত দিনে উন্নয়নের নাম দিয়ে টাকা এনে জনগণের উন্নয়নে কাজ করেনি, তারা উন্নয়নের নামে টাকা এনে বিদেশে পাচার করেছে।”

শনিবার (২৯ মার্চ) বিকেলে ফতুল্লার চৌধুরী বাড়ী পারিবারিক মিলনায়তন মাঠে থানা স্বেচ্ছাসেবক দল ও যুবদলের উদ্যোগে আয়োজিত ঈদ সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন এর সভাপতিত্বে এবং ফতুল্লা থানা যুবদলের আহবায়ক আব্দুল খালেক টিপু এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধূরী, এবং জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক।

মামুন মাহমুদ আরো বলেন, “বিগত দিনে ফতুল্লায় কোন উন্নয়ন হয়নি। ১ ঘণ্টা বৃষ্টি হলে বাড়ি-ঘর পানির নিচে চলে যায়। সঠিক কাজ হলে এমনটা হওয়ার কথা নয়। বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ফতুল্লাবাসীর এ দু:খ আমরা লাঘবের চেষ্টা করবো।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হতে পারে। কারণ ৮ মাসেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি। উন্নয়ন কর্মকাণ্ড করতে হলে নির্বাচনের প্রয়োজন। প্রতিটি জায়গায় নির্বাচন হতে হবে। আজকে চেয়ারম্যান, মেম্বার নাই। কার কাছে গিয়ে সমস্যার কথা বলবো? এ জন্যই নির্বাচন দরকার। জনগণকে নিয়ে বিএনপি কাজ করছে, অন্যদলগুলো নিজেদের স্বার্থে কাজ করছে। বিএনপি জনগণের জন্য কাজ করেছে, জীবন দিয়েছে। প্রয়োজনে আমরা আবারও জীবন দিবো।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের আহবায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা তাঁতি দলের আহবায়ক ইউনুস মাস্টার, সদস্য সচিব ইমন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট