1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

রূপগঞ্জে আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এর কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকা থেকে হত্যাসহ বহু মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা সেলিম রেজা গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) ভোর রাতে চনপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম রেজা রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুল হালিম সাউদের ছেলে।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে মাদক ব্যবসা, জোরপূর্বক জমি দখল, বালু ভরাটসহ এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপকর্ম করে আসছিল সেলিম রেজা। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ২০১৮ সালে একটি হত্যা, ২০১৯ সালে ধর্ষণ, চাঁদাবাজি ও দূর্নীতি দমন কমিশনে একটি, ২০২১ সালে মাদক এবং ২০২৪ সালে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে সেলিম রেজা এলাকা ছাড়া ছিল।

এদিকে, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে সেলিম রেজাকে গ্রেফতার করে।

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, “অপারেশন ডেভিলহান্ট অভিযানে সেলিম রেজাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ বহু মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সেলিম রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট