1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

রূপগঞ্জে জমি ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪ জন আহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা কোটাপাড়া এলাকায় এক জমি ব্যবসায়ী কবির হোসেন এর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কবির হোসেন ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ মার্চ) দিনগত রাত ২টার দিকে। কবির হোসেন জানান, ওই রাতে ১৫ থেকে ২০ জনের একটি ডাকাত দল পিস্তল, দা, রামদা, শাবল ও লোহার রড নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে ফেলে।

এ সময় আলমারির চাবি না দেওয়ায় ডাকাতরা কবির হোসেন ও তার পরিবারের তিন সদস্যকে কুপিয়ে জখম করে। এরপর তারা ছয় ভরি স্বর্ণ ও নগদ তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। একপর্যায়ে আশপাশের লোকজন ঘটনাটি বুঝতে পেরে মসজিদের মাইকে ডাকাতির কথা জানালে ডাকাতরা পালিয়ে যায়। পরে আহত কবির হোসেন ও তার পরিবারের সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জের গ সার্কেল সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ডাকাতির খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট