1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শীতলক্ষ্যায় ৬ নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে চলাচলকারী ৬টি নৌযানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে বিআইডব্লিউটিএ’র ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নৌ নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ নারায়ণগঞ্জ নদী বন্দরের নিয়ন্ত্রণাধীন শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজ থেকে রূপসী পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে উপস্থিত ছিলেন: বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা বিভাগের উপপরিচালক নাহিদ হোসেন, পরিদর্শক হাফিজুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

নৌ পুলিশের একটি বিশেষ টিম অভিযানে সহায়তা করে।

পরিদর্শক হাফিজুর রহমান জানান, অভিযানের সময় ১০-১৫টি নৌযান পরিদর্শন করা হয়। বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬টি নৌযানকে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট