1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের গলাচিপাস্থ জেলা প্রেস ক্লাবের কার্যালয়ে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সচেতন পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়ার সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ-সভাপতি এনামুল হক প্রিন্স, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুগ্ম-সম্পাদক মোক্তার হোসেন, অর্থ সম্পাদক মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. নুর আলম, যুগ্ম সম্পাদক-২ জাহাঙ্গির জালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রচার সম্পাদক আব্দুল মোতালেব, দপ্তর সম্পাদক সোহেল আহম্মেদ, কার্যকরী সদস্য এ. কে. এম শফিউল আলম, শহিদুল্লাহ শিশির, এম আখতার হোসেন, আবু রায়হান, মো. জসিম উদ্দিন, লক্ষণ চন্দ্র দাস, সৈয়দ রাকিবুল হাসান রাকিব, মো. আসলাম মিয়া, আনোয়ার হোসেন, শহিদুল ইসলাম টিটু, মো. টিটু, সুমি আক্তার, নারগিস আক্তার নিশা, মো. রাকিবুল ইসলাম রকি এবং মাহবুবুর রহমান বাবু।

অনুষ্ঠানের সভাপতিসহ অন্যান্য অতিথিরা পবিত্র মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন। ইফতার পূর্ব মুহূর্তে মিলাদ ও দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব কাজী মো. ইসলাম মিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট