1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জামায়াতে ইসলামী ১৩নং পূর্ব ওয়ার্ড এর আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

জামায়াতে ইসলামী ১৩নং পূর্ব ওয়ার্ড এর আয়োজনে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ ‎বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানার ১৩নং পূর্ব ওয়ার্ড এর আয়োজনে পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (১৬ মার্চ) বিকেলে নগরীর কালিরবাজার এলাকায় এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা মঈন উদ্দিন আহমদ।

এসময় ‎প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, যে দেশে কোরআনের আইন চালু নাই, সে দেশে পৃথিবীর সকল মানুষ মিলে কোরআনের আইন চালু করার কথা বলা হয়েছে। এটাকে আল্লাহ পাক ফরজ করেছেন। এটা আমরা অনেকে উপলব্ধি করতে পারছি না, এটা জাতীর জন্য দূভাগ্য। কোরআনের আইন না থাকার কারনে যে যে সমস্যা হচ্ছে তার মধ্যে অন্যতম ব্যক্তিগত ইবাদত সঠিকভাবে করা যাচ্ছে না। আল্লাহর আইনকে মেনে চলা ও আদেশ অনুসরন করাই ইবাদত।

‎নারায়ণগঞ্জ থানা পূর্ব ১৩নং ওয়ার্ডের সভাপতি মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও পূর্ব থানা কর্মপরিষদের সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান এর সার্বিক তত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী সূরা কর্মপরিষদের সদস্য ফরিদ উদ্দিন আহম্মদ, নারায়ণগঞ্জ পূর্ব থানার আমীর মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান, কালীর বাজার বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মাওলানা কামরুল হোসেন ও সাঈদ তালুকদার সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট