1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

ফতুল্লায় অপহরণের পর শিশু হত্যার ঘটনায় আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণের পর শিশু বাইজিদকে হত্যার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করেছে ফতুল্লা থানা পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান।

তিনি জানান, ফতুল্লার শৈলকুড়া এলাকার সাহাবুদ্দিনের পরিত্যক্ত ইটভাটা থেকে গত ২৫ ফেব্রুয়ারি অপহৃত শিশু বাইজিদ (৫) এর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করে এবং অভিযুক্ত আসামি ফেরদৌস আলীকে গ্রেপ্তার করে।

ফেরদৌস আলী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মানিক মিয়ার পুত্র। তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে শিশু বাইজিদকে অপহরণের পরিকল্পনা করে রেখেছিলেন। তার জবানবন্দি অনুযায়ী, মুক্তিপণের জন্য ৫০ হাজার টাকা দাবি করা হলেও, শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, “এ ঘটনায় আসামি ফেরদৌস আলী মাদকাসক্ত ছিল এবং সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শিশুকে অপহরণ করে নির্জন স্থানে নিয়ে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে।”

এসময় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরীফুল ইসলাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট