1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে ছাটাইয়ের কথা শুনে শ্রমিকের আত্মহত্যার চেষ্টা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আগেরদিন পুনর্বাসনের স্লোগান, পরদিন…….. ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহিমের জন্মদিন উদযাপন বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! সোনারগাঁয়ে ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা ফতুল্লায় অভিযানে ৩২০০ পিস ইয়াবা উদ্ধার, পলাতক মোর্শেদা ঘাটের ইজারা: ফতুল্লায় বিএনপি-জামায়াত-এনসিপি’র মধ্যে ত্রিমুখী সংঘর্ষ নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে এসএসসি পরীক্ষা হচ্ছে-ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন আড়াইহাজারে এক রাতে দুই বাড়িতে ডাকাতি, দুইজনকে কুপিয়ে জখম রূপগঞ্জে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

দিনাজপুরে ছাটাইয়ের কথা শুনে শ্রমিকের আত্মহত্যার চেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ দিনাজপুর রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী (এ.ই.এন) নারায়ণ প্রসাদ সরকারের বিরুদ্ধে শ্রমিক ছাটাই ও অনিয়মের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকরি হারিয়ে হতাশ হয়ে মোঃ শহিদুল ইসলাম নামে এক শ্রমিক শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) এ.ই.এন কার্যালয় অফিসে গিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

মো. শহিদুল ইসলাম পঞ্চগড় জেলার ৪ নং পামুলি ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মাঝাডবা গ্রামের মৃত সুলতান আলীর পুত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শহিদুল ইসলাম কার্যালয়ের ভেতরে এই.ই.এন অফিসে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে অফিসের স্টাফরা দ্রুত তাকে থামিয়ে দেন।

মো.শহিদুল ইসলাম অভিযোগ করেন, গত ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করা হয়েছে। গত ১৩ মাস ধরে চাকরি ছাড়াই কষ্টে দিন কাটাচ্ছি। এ.ই.এন নারায়ণ প্রসাদ নিয়মবহির্ভূতভাবে শ্রমিক ছঁাটাই ও নিয়োগ করছেন। আমি আর সহ্য করতে না পেরে আত্মহত্যার চেষ্টা করেছি।

এ বিষয়ে এ.ই.এন নারায়ণ প্রসাদ জানান, ঘটনার সময় অফিসের কর্মীরা তাকে থামিয়ে দেন এবং পানি ঢেলে শান্ত করেন। তিনি আরও বলেন, শহিদুলের বিরুদ্ধে নৈতিক ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল, তাই আমি তাকে বরখাস্ত করেছি। 

বাংলাদেশ রেলওয়ে আইন অনুযায়ী, দিনাজপুর এ.ই.এন-এর যেকোনো সিদ্ধান্ত নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কিন্তু অভিযোগ রয়েছে, এই নিয়ম উপেক্ষা করে তিনি এককভাবে শ্রমিক ছাটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট