1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ জিয়া মঞ্চের কথিত নেতা গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

রূপগঞ্জে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ জিয়া মঞ্চের কথিত নেতা গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কথিত জিয়া মঞ্চের নেতা পরিচয়দানকারী চিহ্নিত ডাকাত ও ইয়াবা সম্রাট রুবেল মিয়াকে ১৫০ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাগবের এলাকার একটি গোপন আস্তানা থেকে তাকে আটক করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টার দিকে বাগবের বাজারের পেছনে অভিযান চালানো হয়। এ সময় রুবেলের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং অন্যান্য অপরাধে মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে রুবেলের বিরুদ্ধে নানা অপরাধের অভিযোগ রয়েছে। গত এক সপ্তাহ ধরে তার ইয়াবা সেবনের একটি ভিডিও এবং পূর্বাচলের জলসিঁড়ি ১০০ ফুট সড়কের কেয়ারিয়া এলাকায় সালাহউদ্দিনের বাড়িতে ডাকাতিকালে রেকর্ড করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

ভাইরাল ভিডিও ও অডিওর ভিত্তিতে পুলিশ অভিযানে তৎপর হয় এবং তাকে গ্রেফতারের মাধ্যমে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

এ ঘটনায় রূপগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট