1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ফুলকলিসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

রূপগঞ্জে ফুলকলিসহ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই মিষ্টি জাতীয় ও মুখরোচক খাবার উৎপাদনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড ও বরাবো এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে শুভ সন্দেশ কারখানাকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ৩০ হাজার টাকা এবং ফুলকলি মিষ্টি কারখানাকে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের জন্য ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

শুভ সন্দেশ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের কাঁচামাল জব্দ ও ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল আলম বলেন, “তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় আলি মিয়ার ভাড়া বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে মুখরোচক খাবার তৈরি হচ্ছিল। অভিযান চালিয়ে এসব কাঁচামাল ও উৎপাদিত পণ্য জব্দ করা হয় এবং ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বরাবো এলাকায় ফুলকলি মিষ্টি কারখানায় প্যাকেটজাত পণ্য বিএসটিআই অনুমোদনবিহীন হওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।”

তিনি আরও জানান, “অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের বিরুদ্ধে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

অভিযানে অংশ নেন জেলা বিএসটিআই কর্মকর্তা শাফায়েত হোসেন, রূপগঞ্জ থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট