1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই- এমপি আল আমিন ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবেশ দূষণের দায়ে আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব- এমপি আল আমিন

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয় প্রদানকারী প্রতারক চক্রের ০৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে র‌্যাব- ১০।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর গোয়ান্দা দল জানতে পারে যে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিবি পরিচয় প্রদান করে একটি প্রতারক চক্র বেশ কিছুদিন যাবৎ অর্থ-বিত্তশালী বিভিন্ন ব্যক্তিদের ফাঁদে ফেলে তাদের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। উক্ত সংবাদ পেয়ে র‌্যাব-১০ একটি আভিযানিক দল জড়িতদের গ্রেফতারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
গতকাল ২৭ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখ র‌্যাব-১০ উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উক্ত প্রতারক চক্রের কতিপয় সদস্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ডিবি পরিচয় প্রদান করে প্রতারণাকারী প্রতারক চক্রের ০৩ ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ তরিকুল ইসলাম (৪৮), ২। মোঃ মতিউল ইসলাম (৪০) ও ৩। হাবিবুল্লাহ (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি খেলনা পিস্তল, ০২টি ভুয়া ডিবি পুলিশের জ্যাকেট, ০২টি ওয়াকিটকি সেট, ০২ জোড়া হ্যান্ডক্যাপ, ০১টি চোরাই মোটরসাইকেল, ০১টি ক্যামেরা, ০১টি ভুয়া পুলিশ আইডি কার্ড, ০৫টি ভুয়া সাংবাদিক আইডি কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত প্রতারক চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট