1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার অপহরনের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার অপহৃত শিশু, গ্রেপ্তার মূল হোতা নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী

আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নাসির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৮ টায় আড়াইহাজার উপজেলার নরসিংদীগামী রাস্তার বাঘানগর ব্রীজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন (৪৫) নরসিংদী জেলার আলিপুর এলাকার জয়নালের ছেলে। সে আড়াইহাজার থানাধীন পায়রা চত্বর থেকে অটোযোগে নিজ বাড়ি নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়ে নরসিংদীগামী পাকা সড়কের বাঘানগর ব্রিজের সামনে পৌঁছালে একই দিক থেকে অজ্ঞাতনামা একটি ট্রাক অটো রিক্সা দিকে বাম পাশে চাপিয়ে দিলে অটোরিক্সার চাকা গর্তে পড়ে গেলে অটো উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটোর যাত্রী নাসির উদ্দিন অটো রিক্সার নিচে পড়ে গিয়ে বুকে চাপা লেগে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয় এবং লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। ঘটনা ঘটার সাথে সাথে অজ্ঞতানামা ট্রাকটির চালক দ্রুত গাড়ী চালিয়ে পালিয়ে যায়। রাস্তায় যান চলাচল স্বাভাবিক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট